1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে ছয় মাস সময় পেল টাস্কফোর্স

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-10-2025 ইং
  • 57069 বার পঠিত
ad728

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাসের সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো।

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এই বহুল আলোচিত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে জমা পড়েনি। নতুন করে নির্ধারিত সময়ের মধ্যে টাস্কফোর্সকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, মামলার তদন্তে অগ্রগতি আনতে নতুন কিছু সূত্র পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহেরুন রুনি এরপর থেকে একাধিক তদন্ত সংস্থা মামলাটি তদন্ত করলেও এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়নি।


এই মামলার দ্রুত ন্যায়সঙ্গত সমাধান শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই ন্যায়বিচারের এক বড় প্রত্যাশা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..