তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে, তবে ইসরাইল তা নিয়মিতভাবে লঙ্ঘন করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা বলেন।
“হামাস চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বজায় রাখছে, কিন্তু ইসরাইলের অব্যাহত হামলা ও চুক্তিভঙ্গ এ অঞ্চলের পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।”
এরদোয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দক্ষ উদ্যোগ ও ন্যায্য ভূমিকা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে তৎপর হতে আহ্বান জানান।