সুস্থ ভ্রুণের জন্ম দিতে এবং নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে তরুণ সমাজকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট কনফারেন্সের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“নতুন বাংলাদেশের জন্য আমাদের অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। তরুণ সমাজের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”
উপদেষ্টা শারমীন আরও বলেন, সঠিক পুষ্টি
(Nutrition) ও মানসিক স্বাস্থ্য
(Mental Health)
উন্নয়নের মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি যুবসমাজকে আহ্বান জানান, পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে এই লক্ষ্য পূরণে কাজ করতে।
মন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্কুল ও কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

