1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্তের জন্য আমন্ত্রণ বিদেশি বিশেষজ্ঞদের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 57519 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক মানের তদন্ত প্রয়োজন। এজন্য আমরা কয়েকটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছি।

তিনি আরও জানান, স্থানীয় তদন্ত কমিটির পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তিগত দিকগুলো যাচাই করবেন। এতে আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়ক্ষতির মাত্রা নিরপেক্ষভাবে নির্ধারণ করা সম্ভব হবে।

উপদেষ্টা বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ইউনিটের সক্ষমতাও বাড়ানো হবে।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..