1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের জন্য ৩৪টি প্রস্তাব চূড়ান্ত: নির্বাচন কমিশন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 61039 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ৩৪টি প্রস্তাব চূড়ান্ত করেছে।

ইসি সচিবালয়ে গত সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে এক সভায় প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, এই প্রস্তাবগুলো নির্বাচনের সময় নিরাপত্তা প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য তৈরি করা হয়েছে। সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা নির্বাচন সংক্রান্ত অন্যান্য দপ্তরগুলো এই নির্দেশনা অনুসারে কাজ করবে।

ইসি আরও জানিয়েছে, প্রস্তাবগুলোতে ভোটার প্রার্থীর নিরাপত্তা, ভোটগ্রহণ কেন্দ্রে আইনশৃঙ্খলা, ভোটার সচেতনতা এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এই প্রস্তুতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..