এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিমের সঙ্গে তার ‘দুর্দান্ত সম্পর্ক’ রয়েছে এবং সুযোগ পেলে আবারও আলোচনায় বসতে চান।
সোমবার (২৭ অক্টোবর) এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি সব সময় কিম জং উনের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আমি জানি, যদি আমরা দেখা করি— অনেক জটিল বিষয় সহজেই সমাধান করা সম্ভব।”
সম্প্রতি ট্রাম্পের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কিম নিজেও। বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে তার এখনও ‘ভালো স্মৃতি’ রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

