1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নির্বাচন স্বচ্ছ রাখতে বিতর্কিত পর্যবেক্ষক থাকবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-10-2025 ইং
  • 14079 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিতর্কিত হোক এমন ব্যক্তি বা সংস্থাকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার। তিনি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে দেখভাল করবে নির্বাচন কমিশন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন আরও জানান, সরকার নির্বাচনের পরিবেশকে স্বচ্ছ শান্তিপূর্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি পর্যবেক্ষকরা যাতে নিরপেক্ষভাবে নির্বাচনের সব প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন, তা নিশ্চিত করতে কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

তিনি বলেন, নির্বাচনকালে সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরপেক্ষ স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করা। বিদেশি পর্যবেক্ষকদের মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728