তুরস্ক যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে। আঙ্কারা ও লন্ডনের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সামরিক ক্রয়-বিক্রয় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক তার বিমানবাহিনীর আধুনিকীকরণ ত্বরান্বিত করতে চায়। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ জেট সংগ্রহে জটিলতা দেখা দেওয়ার পর আঙ্কারা বিকল্প যুদ্ধবিমান হিসেবে ইউরোফাইটার টাইফুন বেছে নিয়েছে।
ইউরোফাইটার টাইফুন হলো একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি। এটি আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, লক্ষ্যভেদ এবং প্রতিরক্ষা মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি শুধু যুদ্ধবিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আওতায় প্রশিক্ষণ, যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইউরোপ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে এবং আঙ্কারার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

