1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সাভারে দুই বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-10-2025 ইং
  • 12783 বার পঠিত
ad728

সাভারের বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর শিক্ষার্থী জিম্মির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রবিবার  দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং ক্যাম্পাস এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে। সাভার মডেল থানা পুলিশ মামলাগুলো গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

তিনি বলেন, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে উভয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728