জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই।
বুধবার এক সভাতে তিনি বলেন, “জুলাই সনদই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমাধানের রূপরেখা। এটি বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজন মানে জনগণের মতামত উপেক্ষা করা।”
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই সনদের মাধ্যমে প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে ভারসাম্য রক্ষা করার যে অঙ্গীকার করা হয়েছে, সেটিই এখন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। অন্যথায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।”
নাহিদ ইসলাম আরও দাবি করেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সনদের ধারাগুলো দ্রুত কার্যকর করতে হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

