নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ
সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
প্রজ্ঞাপনে
স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নতুন প্রতীকটি সংযোজনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র
প্রার্থীদের জন্য বিকল্প প্রতীকের সুযোগ আরও বিস্তৃত হলো।
ইসি
সূত্রে জানা গেছে, নিবন্ধিত দলগুলোর প্রস্তাব এবং কমিশনের যাচাই-বাছাই শেষে প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে।