ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাই ও প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক খেতাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, , রাজপরিবারের মর্যাদা ও জনআস্থা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজা চার্লস। একই সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুকে উইন্ডসরের রাজপ্রাসাদ ‘রয়্যাল লজ’ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত নারী নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তার আচরণ নিয়ে তীব্র সমালোচনার মুখে অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হলো।। সেই সময় থেকেই রাজপরিবারে তার ভূমিকা সীমিত করা হয়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত রাজপরিবারে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও রাজা চার্লসের কঠোর নেতৃত্বের ইঙ্গিত বহন করছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

