1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নিজস্ব স্বার্থে অন্যায় করা বিচারক মানুষ নয়: উপদেষ্টা আসিফ নজরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-11-2025 ইং
  • 42462 বার পঠিত
ad728

নিজের স্বার্থ সুবিধা হাসিলের জন্য অন্যায় সিদ্ধান্ত দেওয়া বিচারকরা মানুষ নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা . আসিফ নজরুল। তিনি বলেন, বিচারকের আসনে থেকে যদি কেউ ন্যায়বিচারের বদলে অন্যায়কে প্রশ্রয় দেন, তা কেবল পেশাগত দায়িত্বের লঙ্ঘন নয়, মানবতারও অপমান। 

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। . আসিফ নজরুল বলেন, যে বিচারক নিজের অবস্থান বা সুবিধা রক্ষার জন্য সত্যকে আড়াল করেন, অন্যায়কে প্রশ্রয় দেন তিনি শুধু দায়িত্বে ব্যর্থ নন, মানবতার কাছেও অপরাধী।

আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল। সেখানে যদি দুর্নীতি, পক্ষপাত বা ব্যক্তিগত স্বার্থ প্রবেশ করে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা ভেঙে পড়ে।

তিনি বিচারকদের নিরপেক্ষতা নৈতিক সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশের বিচারব্যবস্থা সবার আস্থার জায়গা হতে হবে, ক্ষমতাবানদের রক্ষাকবচ নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..