1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সেতুর টোল আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 59061 বার পঠিত
ad728

সেতুর টোল আদায়ের নামে প্রায় ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুসহ একাধিক সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদকের অভিযোগে বলা হয়, পদ্মা সেতু, মেঘনা-গোমতী সেতু ও যমুনা সেতুতে টোল আদায়ের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ছিল। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের নামে ৩০৯ কোটি ৪৬ লাখ টাকার বেশি আত্মসাৎ হয়েছে, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা।

দুদকের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়েছে, প্রকল্পের অর্থ বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে একাধিকবার আর্থিক অনিয়ম, ভুয়া বিল ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে। মামলাটি দুদক আইন ২০০৪দণ্ডবিধির বিভিন্ন দুর্নীতি-সংক্রান্ত ধারায় দায়ের করা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে মামলার আওতায় আনা হতে পারে।

এদিকে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। দলটির নেতারা বলেন, "জনপ্রিয় নেতাদের হেয় করার ষড়যন্ত্র চলছে।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728