ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা এ তথ্য জানান।
সেনা প্রধানের বরাতে জানা গেছে, প্রতিটি উপজেলার জন্য একটি করে কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে। এছাড়া নৌ ও বিমান বাহিনীও নির্বাচনী এলাকায় সহায়তা প্রদান করবে, যাতে ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের প্রতিটি ভোটকেন্দ্র ও নির্বাচনী স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই মোতায়েন ভোটারদের নিরাপদ ভোটাধিকার এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় ধরনের সেনা মোতায়েন নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে সহায়ক হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

