1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নির্বাচন কমিশনে প্রতীকের জন্য আবেদন এনসিপির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-11-2025 ইং
  • 55831 বার পঠিত
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। দলটি এবার শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চাচ্ছে।

রোববার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে প্রতীক বরাদ্দের নতুন আবেদন করেন।

দল সূত্রে জানা গেছে, প্রতীক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নথি আবেদনপত্র ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এনসিপির নেতারা মনে করেন, নির্বাচনী মাঠে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই সম্পন্ন করে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেয়। দলটি আশা করছে, আবেদিত প্রতীক তাদের কাছে বরাদ্দ হলে আগামী নির্বাচনে অংশগ্রহণে সুবিধা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..