1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) বা জাতি গঠনের’ মার্কিন নীতির সমাপ্তি ঘটেছে: জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-11-2025 ইং
  • 60874 বার পঠিত
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাসনামলে অন্য দেশেরসরকার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) জাতি গঠন’ (ন্যাশন বিল্ডিং)–সংক্রান্ত মার্কিন নীতির অবসান ঘটেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগ- দেওয়া এক বক্তৃতায় তিনি মন্তব্য করেন।

গ্যাবার্ড বলেন, ওয়াশিংটন এখন আর অন্য দেশের সরকার বদলের মতো নীতি অনুসরণ করে না। এই যুগ শেষ হয়েছে। আমরা এখন পারস্পরিক স্বার্থ, কূটনৈতিক সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছি।

তিনি আরও যোগ করেন, গত কয়েক দশকে বিভিন্ন দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ কেবল অস্থিরতা ধ্বংস ডেকে এনেছে। এখন সময় এসেছে নতুন দৃষ্টিভঙ্গিতে শান্তি সহযোগিতাকে প্রাধান্য দেওয়ার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এই বক্তব্য ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আগের প্রশাসনগুলোর রেজিম চেঞ্জ নীতির বিপরীত অবস্থান নির্দেশ করে।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেন।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..