যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি। নির্বাচনের ফলাফল
প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প
বলেছেন,
“যদি
আমি এই নির্বাচনে প্রার্থী
হইতাম, তবে মামদানি জিততে পারতেন না।”
এছাড়া
তিনি যুক্তি দিয়েছেন, চলমান সরকারি শাটডাউন এবং
রিপাবলিকানদের সমর্থনহীনতার কারণে ডেমোক্রেটদের জয় সম্ভব হয়েছে।
ট্রাম্প আরও মন্তব্য করেছেন, রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নীতি
গ্রহণে এ ধরনের ব্যর্থতা
রিপাবলিকানদের ক্ষতি করেছে।
রাজনৈতিক
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য আগামী নির্বাচনী রাজনৈতিক কৌশল ও
দলে মতবিরোধকে ইঙ্গিত দিতে পারে। নিউইয়র্ক সিটির মেয়র পদে জোহরান মামদানির জয় ডেমোক্রেটিক পার্টির শক্তি ও বহুত্ববাদী ভোটারদের সমর্থনের প্রতিফলন বলে
দেখা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

