সাবেক পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিলতায় ভুগছিলেন।
আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন এবং দিনাজপুর-৪ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একাধিক মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সবশেষ ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।