1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতির ঘরে এলো প্রথম সন্তান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 55884 বার পঠিত
ad728

অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাবা-মা হলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ শুক্রবার ( নভেম্বর) সকালে পুত্র সন্তানের জন্ম দেন ক্যাট। এরপরই ইনস্টাগ্রামে সুখবরটি জানান তারকা দম্পতি।

এটি ভিকি-ক্যাট দম্পতির প্রথম সন্তান মা নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

৪২ বছর বয়সী ক্যাটরিনা কাইফ এবং ৩৭ বছর বয়সী ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়াড়ায় জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত এই জুটি।

সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত সহকর্মীরা অভিনন্দনের বার্তায় ভরিয়ে তুলেছেন তাদের। অনেকেই লিখেছেন, নতুন অধ্যায়ের সূচনা হলো বলিউডের অন্যতম প্রিয় দম্পতির জীবনে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..