1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-11-2025 ইং
  • 12193 বার পঠিত
ad728

দীর্ঘদিনের বঞ্চনার অবসান সমতাভিত্তিক বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে।

শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে দশম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন, তবে দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কর্মসূচি শুরু করেছেন।

রাজধানীর বিভিন্ন জেলা উপজেলা সদরে শিক্ষকরা একযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা দায়িত্ব পালন করলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের তুলনায় প্রাথমিক শিক্ষকদের বেতন পদোন্নতি সুবিধা অনেক কম।

একজন আন্দোলনকারী শিক্ষক বলেন,

আমরা দেশের শিশুশিক্ষার মূলভিত্তি গড়ে দিচ্ছি। কিন্তু সেই অবদানের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তাই ন্যায্য দাবির পক্ষে মাঠে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728