জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে দেশের মানুষের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন
তিনি বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। এনসিপি ক্ষমতায় গেলে মানুষের ন্যায্য দাবি পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠা করা। “রাজনীতি জনগণের কল্যাণে ব্যবহৃত না হলে উন্নয়ন টেকসই হয় না। এনসিপি সেই পরিবর্তনের রাজনীতি চায়, যেখানে মানুষই হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু।”
সভায় উপস্থিত দলটির নেতারা বলেন, ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই এনসিপি রাজনীতি পরিচালনা করতে চায়। তারা দাবি করেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের খাতে সংস্কারই হতে পারে বাস্তব উন্নয়নের পথ।
সভা শেষে আব্দুল হান্নান মাসউদ দলের তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

