বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, ফ্যাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাইছে।
শনিবার মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি
বলেন, “দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষুন্ন করার জন্য কিছু শক্তি বিভিন্ন রাজনৈতিক দলের ছদ্মবেশে সক্রিয় রয়েছে। জনগণকে সতর্ক ও সচেতন হতে হবে।”
তারেক
রহমান আরও বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের মাধ্যমে
দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা সম্ভব হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

