1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা মাইগ্রেশনের আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-11-2025 ইং
  • 61445 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য নিজেদের ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) এই সুযোগ আগামী সোমবার (১০ নভেম্বর) শেষ হচ্ছে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ইসি।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা নিশ্চিত করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা কর্মস্থল বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চান, তাদের স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

তারা আরও জানান, আবেদন যাচাই শেষে নতুন ভোটার তালিকায় সংশোধন আনা হবে এবং নির্বাচনের আগে হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..