ফরিদপুরের বোয়ালমারী এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করা হয়েছে। পৃথক দুটি মামলায় ১শ ২৬ জনের নাম উল্লেখসহ মোট ৮শ ৭৬ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে মামলা দুটি দায়েরের বিষয় নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মামলাগুলিতে সহিংসতা, ভাঙচুর ও হুমকি প্রদান সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।পুলিশের প্রাথমিক তদন্তে উভয় পক্ষের অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়েছে।
ফরিদপুরে রাজনৈতিক উত্তাপ দীর্ঘদিন ধরে বিদ্যমান। স্থানীয়রা মনে করছেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সংঘর্ষের কারণ।
সংঘর্ষে ১৫ টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া আশপাশের অন্তত ১০টি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধশত কর্মী সমর্থকেরা আহত হন।
পুলিশ বলছে, মামলার তদন্ত চলছে এবং গ্রেফতারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে আরও সংঘর্ষ না ঘটে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

