1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শেখ হাসিনার রায় ঘিরে ১৩ নভেম্বর নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 11631 বার পঠিত
ad728

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ১৩ নভেম্বর নির্ধারণকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন বিচার) . মো. আতিকুস সামাদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বার ভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় ঈদগাহ মাঠে ১৩ নভেম্বর সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানায়, ওই দিন আদালত চত্বর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, ্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। কোনো ধরনের সমাবেশ, বিক্ষোভ বা শোভাযাত্রা করতে দেওয়া হবে না।

এক কর্মকর্তা বলেন, রায় ঘোষণার দিনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আদালত এলাকায় প্রবেশের সময় কঠোর তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728