1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে পরিবেশ রক্ষায় সুরক্ষা আদেশ জারি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 60330 বার পঠিত
ad728

পরিবেশ প্রতিবেশ রক্ষার স্বার্থে টাঙ্গুয়ার হাকালুকি হাওরের জন্য সুরক্ষা আদেশ জারি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, হাওরে নিম্নলিখিত কার্যক্রম নিষিদ্ধ থাকবে:

  • অনিয়ন্ত্রিত পর্যটন নৌ-চলাচল
  • অবৈধ বালু উত্তোলন
  • নিষিদ্ধ চায়না জালের ব্যবহার
  • জলজ বন ধ্বংস
  • অতিরিক্ত বালাইনাশক রাসায়নিক সার প্রয়োগ
  • বর্জ্য নিঃসরণ

পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এই আদেশের মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য জলজ পরিবেশ সংরক্ষণে সহায়তা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, হাওরের জলজ বন, মাছ অন্যান্য জীববৈচিত্র্য রক্ষায় এই আদেশ অত্যন্ত প্রয়োজনীয়। এটি স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং পর্যটকদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..