অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ নিয়ে ৩১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে কাগুজে কোম্পানির নামে ভুয়া তথ্য ও কাগজপত্র তৈরি করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন এবং পরে তা আত্মসাৎ করেন।
দুদক বলছে, তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে, এবং শিগগিরই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

