1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন আটক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 53980 বার পঠিত
ad728

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন (৭২)কে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার কার্যক্রম পর্যবেক্ষণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..