1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, পাড়া-মহল্লায় সজাগ থাকার আহ্বান তুলির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-11-2025 ইং
  • 11760 বার পঠিত
ad728

ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেএমন অভিযোগ তুলে পাড়া-মহল্লায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি

বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নানাভাবে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তাই সবাইকে পাড়া-মহল্লায় সজাগ থাকতে হবে এবং যেকোনো উসকানির শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তুলি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন বিএনপি শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সময় তার সঙ্গে ছিলেন। পরে টার্মিনালে পরিবহন শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন। ভোট চান ধানের শীষের পক্ষে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728