1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-11-2025 ইং
  • 60796 বার পঠিত
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কার্যক্রম রাস্তাঘাটে বাস্তবায়িত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রাজধানীসহ অন্যান্য অঞ্চলে যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি।

তিনি বলেন, আজ রাস্তাঘাটে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা দেখা যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ শেখ হাসিনার মামলার রায়  কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করলেও সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা এবং যানবাহন চলাচলে কোনো প্রভাব দেখা যায়নি।

লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নাগরিকরা স্বাভাবিক জীবনযাপন করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রশাসন পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..