1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াতের নায়েবে আমির তাহের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 54123 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দাবি করেন, দেশীয় আন্তর্জাতিক কিছু মহল নির্বাচনকে প্রভাবিত করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজারস্থ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, নির্বাচনের আগে-বরে অস্থিতিশীলতা তৈরির নানামুখী পরিকল্পনা চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের ভোটাধিকারকে সংকুচিত করার উদ্যোগ গ্রহণ করা হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া চলমান রাজনৈতিক সংকট নিরসনের অন্য কোনো পথ নেই। সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সদিচ্ছার পরিবেশ সৃষ্টি সুষ্ঠু নির্বাচনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি।

তাহের দাবি করেন, দেশের জনগণ যেকোনো গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন এবং ন্যায়সংগত নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..