1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 11732 বার পঠিত
ad728

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু যদি নারী সমাজকে উন্নয়ন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়, তবে দেশের অগ্রগতি সম্ভাব্য হবে নাএমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিনি বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হবে না।

শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের দিন ব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

 তিনি বলেন, দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা একেবারেই ভুল। নারী-পুরুষ উভয়ের সমন্বিত প্রচেষ্টায়ই দেশ সত্যিকারের অগ্রগতি অর্জন করতে পারবে।

সেনাপ্রধান আরও বলেন, দেশের অগ্রগতির জন্য নারীর শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। নারীর নিরাপত্তা, মর্যাদা ক্ষমতায়ন নিশ্চিত করা দেশের স্থিতিশীলতা উন্নয়নের জন্য অপরিহার্য।

তিনি জানান, আধুনিক বাংলাদেশ গঠনে নারীর অবদান অস্বীকার করা যাবে না। সেনা প্রশাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সব সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানকে নারীর ক্ষমতায়ন অংশগ্রহণে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।

তবে সেনাপ্রধানের এই বক্তব্য শুধু নারীর গুরুত্বকেই সামনে আনে না, বরং দেশের সকল উন্নয়ন পরিকল্পনায় লিঙ্গ সমতা সমান সুযোগ নিশ্চিত করার আহ্বানও জানায়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728