বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় সব পদের ওপর
দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি
আগের মতোই দলের সব দায়িত্ব পালন
করতে পারবেন।
শনিবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয়
সূত্রে জানা গেছে, সংগঠনের অভ্যন্তরীণ নানা বিবেচনায় সাময়িকভাবে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থগিতাদেশ প্রত্যাহারের পর তাকে পুনরায়
সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।
অ্যাডভোকেট
মাসুদ আহমেদ তালুকদার বিএনপির রাজনীতিতে একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের কার্যক্রম-সংশ্লিষ্ট নেতা হিসেবে পরিচিত। তার প্রত্যাবর্তন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে
দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।