সুইডেনের রাজধানী স্টকহোমে শুক্রবার ভয়াবহ একটি বাস দুর্ঘটনা ঘটে। বাসস্টপে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের হঠাৎই পিষে দিয়ে গেছে একটি বাস।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) স্টকহোম শহরের কেন্দ্রে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলটি ছিল শহরের ব্যস্ত এলাকা, যেখানে যাত্রীরা তাদের বাসের জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে কিছুজনের অবস্থা গুরুতর।
পুলিশের এক
মুখপাত্র বলেন,
এটা আক্রমণ বলে
মনে হওয়ার কোনো
প্রমাণ মেলেনি। বাসচালককে গ্রেফতার করা
হয়েছে। তবে
এ ধরনের ঘটনা
নিত্যনৈমিত্তিক।’
পুলিশ
ও জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়; তবে প্রাথমিকভাবে বলা হচ্ছে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারাতে পারেন অথবা
যান্ত্রিক ত্রুটি থাকতে পারে।
স্টকহোমবাসী ও পথচারীরা শোক
প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

