1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর আহ্বান সেনাপ্রধানের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 59005 বার পঠিত
ad728

সেনাবাহিনীকে আরও আধুনিক, সক্ষম চ্যালেঞ্জউপযোগী করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সমসাময়িক বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখতে তিনি আহ্বান জানান।

রোববার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, পরিবর্তিত বিশ্বপরিস্থিতি, নতুন কৌশলগত ঝুঁকি, প্রযুক্তিগত অগ্রগতি জটিল নিরাপত্তা পরিবেশের কারণে আধুনিক যুগের সামরিক বাহিনীকে সময়োপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এজন্য সদস্যদের ব্যক্তিগত সক্ষমতা, নেতৃত্ব, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা এবং সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ভবিষ্যতে সাফল্য ধরে রাখতে প্রশিক্ষণের মান আরও উন্নত করা হবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা সেনা সদস্যদের দায়িত্বশীলতা, সততা শৃঙ্খলার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..