ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সব প্রস্তুতি প্রায়
সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম এনপিআর। একইসঙ্গে ক্যারিবীয়
অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে তৎপরতা আরও জোরদার করেছে পেন্টাগন।
প্রতিবেদনে
বলা হয়, যুক্তরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে, যা আগামী কয়েক
দিনে শুরু হবে। এ মহড়ার মাধ্যমে
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা প্রদর্শন
করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া
স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী
বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড পৌঁছাবে
উত্তর ক্যারিবীয় সাগরে। সামরিক বিশ্লেষকদের মতে, এই জাহাজের উপস্থিতি
ভেনেজুয়েলা সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব বাড়াবে এবং প্রয়োজন হলে দ্রুত অভিযান চালানোর সক্ষমতা নিশ্চিত করবে।
যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য নতুন পদক্ষেপের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। তবে হোয়াইট হাউস এখনো কোনো সরাসরি মন্তব্য করেনি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

