ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি
নেওয়া হয়েছে।
ঢাকা
মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল
ইসলাম জানিয়েছেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১৫
হাজার
সদস্য
দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা যেন
না ঘটে, সে জন্য সর্বোচ্চ
সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।”
ডিএমপি
সূত্র জানায়, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আদালতপাড়া, প্রধান সড়ক, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে তল্লাশি
বৃদ্ধি করা হয়েছে। ডগ স্কোয়াড, বোমা
নিষ্ক্রিয়কারী দল ও স্পেশাল
ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

