1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই শহীদরা ন্যায়বিচার পেয়েছেন — অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 11025 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তিনি বলেন,
জুলাই শহীদরা অবশেষে ন্যায়বিচার পেয়েছেন। যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে জীবন দিয়েছেন, আজকের রায় তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার ঘটনা বাংলাদেশের বিচারব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা ছিল, এবং আদালত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রতিবাদকারীদের ওপর মারাত্মক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728