কিশোরগঞ্জের মিঠামইনের এলাকায় বিএনপির একটি মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না।
সোমবার অনুষ্ঠিত মিছিল থেকে বাড়িটির প্রধান ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে বসতঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের বর্ণনা, মিছিলটি আবদুল হামিদের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ কয়েকজন নেতা–কর্মী দৌড়ে এসে ভাঙচুর শুরু করে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে।’