1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকায় চুক্তি হয় ‘শুটার জনি’র সঙ্গে: র‌্যাব

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-11-2025 ইং
  • 54435 বার পঠিত
ad728

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে মূল শুটার জনির (জনি ভূঁইয়া) সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়েছিল বলে জানিয়েছে ্যাব। ্যাব এর কর্মকর্তারা তথ্য জানান।

্যাব জানায়, কিবরিয়াকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য জনির সঙ্গে মোট ৩০ হাজার টাকার কিলিং কন্ট্রাক্ট করা হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে তাকে এক হাজার টাকা দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করা হয় পাতা সোহেলের মাধ্যমে, যাকে পরিকল্পনার অন্যতম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করেছে ্যাব।

তদন্তে উঠে এসেছে, পরিকল্পনার পেছনে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে এবং পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত। ্যাব কর্মকর্তারা বলেন, গুলি চালানোর সময় জনির সঙ্গে আরও দুজন সহযোগী ছিল। ঘটনার পরপরই তারা এলাকাটি ত্যাগ করে।

ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফরেনসিক পরীক্ষানিরীক্ষার ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..