1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে ‘শিকারি ড্রোন’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-11-2025 ইং
  • 12620 বার পঠিত
ad728

জাপানের পার্বত্য শহর হিদা আশপাশের গ্রামাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে ভালুকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাহাড়ি অঞ্চল খাদ্যসংকটে পড়লে এসব বন্য প্রাণী লোকালয়ে ঢুকে পড়ে, এতে বাড়ছে মানুষের ওপর হামলার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন এবার ব্যবহার শুরু করেছে এক অভিনব প্রযুক্তিশিকারি ড্রোন

ড্রোনটিতে লাগানো হয়েছে মানুষের চোখের মতো দেখতে দুটি আলোকবাল্ব, যা অন্ধকারেও ড্রোনটিকে জীবন্ত প্রাণীর মতো দেখায়। এছাড়া রয়েছে মেগাফোন-সদৃশ একটি শক্তিশালী সাইরেন, যা বড় শিকারি প্রাণীর গর্জনের শব্দ করে ভালুককে ভয় দেখায়। প্রয়োজনে ড্রোন থেকে ধোঁয়া ছোড়া যায়, যা ভালুককে দ্রুত এলাকা ত্যাগে বাধ্য করে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি বনের ভেতর বা জনবসতির কাছে ভালুক দেখা গেলে ড্রোনটিকে উড়ানো হয়। ড্রোনটি আকাশে চক্কর দিয়ে শব্দ আলো ছড়িয়ে ভালুককে ধাওয়া করে দূরে ঠেলে দেয়। এর ফলে সরাসরি মানুষের সামনে না গিয়ে নিরাপদ দূরত্ব থেকে ভালুক তাড়ানো সম্ভব হচ্ছে।

উদ্যোগটির ফলে হিদা অঞ্চলে ইতিমধ্যেই ভালুকের হঠাৎ আক্রমণের ঝুঁকি কমেছে বলে দাবি প্রশাসনের। প্রযুক্তিনির্ভর এই পদ্ধতি ভবিষ্যতে জাপানের আরও পার্বত্য এলাকায় চালু করার পরিকল্পনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728