1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্পে হযরত শাহজালাল বিমানবন্দরে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 11173 বার পঠিত
ad728

শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বহির্গমন পথের গেট -এর সংযোগ অংশে দেখা দিয়েছে ক্ষতি।

প্রাথমিকভাবে জানা গেছে, গেট সংলগ্ন কিছু সিলিং প্যানেল খসে পড়েছে, তবে এর ফলে যাত্রীদের মধ্যে বড় কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত নিরাপত্তা পরিদর্শন মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।

বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে অন্য গেট ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ সীমিত রাখা হয়েছে।

তবে রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728