1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

স্বাস্থ্য সহযোগিতা ও ইন্টারনেট সংযোগে বাংলাদেশ–ভুটান দুই সমঝোতা স্মারক সই

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-11-2025 ইং
  • 54926 বার পঠিত
ad728

বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট, এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুদেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়।

শনিবার অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দেশের শীর্ষ নেতৃত্ব স্বাক্ষরিত দলিলের আনুষ্ঠানিক বিনিময়ও পর্যবেক্ষণ করেন

স্বাস্থ্য খাতে সহযোগিতা স্মারকটি দুই দেশের মধ্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যখাতের মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করবে।
ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমঝোতা স্মারকের মাধ্যমে ভুটানের সঙ্গে ডিজিটাল সংযোগ, ডেটা ট্রানজিট ব্রডব্যান্ড সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

দুই দেশের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেন, এসব সমঝোতা স্মারক ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..