গাজীপুর মহানগরীতে শ্রমিক বিক্ষোভের কারণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানায় শ্রমিকরা এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন।
মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানা ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূলফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয়া হয়।
হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবগতি ঘটে।
কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের সামিল।
বিক্ষোভ চলাকালে এলাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম স্থগিত থাকবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

