ফিলিপিন্স ও জাপানে একইদিনে প্রায় ৬ মাত্রার পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। দুটি দেশেই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।
ফিলিপিন্সে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশের দক্ষিণাঞ্চলে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্প শক্তিশালী হওয়ায় কিছু এলাকায় ভবন দুলে ওঠে। সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপিন্সে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
অন্যদিকে জাপানে দুই দফায় ভূকম্পন অনুভূত হয়েছে। উভয় ভূমিকম্পই প্রায় ৬ মাত্রার হওয়ায় ব্যাপকভাবে অনুভূত হলেও বড় ক্ষয়ক্ষতির খবর এখনো নিশ্চিত নয়।
আগামী সপ্তাহ বা কাছাকাছি সময়ে একই মাত্রার ভূমিকম্পের জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
উভয় দেশেই আফটারশকের আশঙ্কায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বাসিন্দাদের সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

