1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হংকংয়ের তাই পো এলাকায় আগুন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-11-2025 ইং
  • 11934 বার পঠিত
ad728

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় কয়েকটি উঁচু টাওয়ারে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’ 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা ভবন ত্যাগ করতে পারেননি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চলছে, তবে উঁচু টাওয়ার সংকীর্ণ এলাকার কারণে কাজটি জটিল। উদ্ধারকাজে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিস স্থানীয় প্রশাসনের দল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728