একটি মহল গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ইস্যু সামনে এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার
রাজধানীর
বনানীতে
শেরাটন হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণভোট ও পিআর ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করে একটি মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চায়। এর মাধ্যমে তারা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রাখতে চাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনের বিলম্ব নয়, বরং একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
ড. মোশাররফ সরকারের উদ্দেশে বলেন, “গণভোটের নামে সময়ক্ষেপণ না করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে হবে, নইলে এর দায় সরকারকেই নিতে হবে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

