গিনি‑বিসাউয়ে সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করে ক্ষমতা দখল করেছে। সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ দেশটির “পুরো নিয়ন্ত্রণ”
নেওয়ার দাবি করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজধানী বিসাউ-তে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী ঘোষণায় বলেছে, তারা দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। সীমান্ত, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে গুলি চলার শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট এমবালো বর্তমানে সেনাদের নিয়ন্ত্রণে রয়েছেন।
সেনাদের দাবি, তারা একটি পরিকল্পিত ষড়যন্ত্র প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে, কিছু রাজনৈতিক গোষ্ঠী, অপরিচিত বিদেশি এবং ড্রাগ কারবারিদের সঙ্গে মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, এবং তারা সেই পরিকল্পনা রোখার জন্য ‘অস্থায়ী সময়ের জন্য’ ক্ষমতা দখল করেছে। দেশটিতে সম্প্রতি নির্বাচনের পূর্বে রাজনৈতিক উত্তেজনা বেড়েছিল।
এই অভ্যুত্থান এসেছে মাত্র তিন দিন আগে গিনি-বিসাউতে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ নির্বাচন, এবং নির্বাচন ফল ঘোষণার আগ মুহূর্তে। এমবালো এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী উভয়েই দাবি করেছিলেন তারা জয়ী; কিন্তু ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা ছিল আগামীকাল (নভেম্বর ২৭)।
আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

