ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিটি মামলায় সাত বছর করে সাজা দেওয়া হলেও এগুলো পরপর (consecutive) কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
আদালত জানায়, পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।
প্রতিটি মামলায় শেখ হাসিনাকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ড দেন আদালত।
আদালত আরও জানায়, প্লট বরাদ্দ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার এবং আইনভঙ্গের বিষয়টি স্পষ্ট ছিল। রায় ঘোষণা ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

